কষ্ট
বন্ধু বড় কষ্টে আছি,
দুঃখে ফাটছে বুক।
মুখের হাঁসি মিলিয়ে গেছে,
সুখ হয়েছে লুট।
আমরা মানুষ পাইনা খেতে,
জলও নেই দুই চোখে।
পেটের ভেতর আগুন জ্বলে,
হাঁড় উঁকি দেয় বুকে।
এই আমাদের রক্ত-ঘামে,
জন্মেছে এই দেশ।
স্বপ্ন ছিল থাকবো ভালো,
জীবন কাটবে বেশ।
এইতো আমরা ভালোই আছি,
জীবন কাটছে বেশ।
বাচ্চা ঘরে খিদায় মরে,
অভাবে জীবন শেষ।
আমরাতো ভাই নিচু জাতের,
ঘৃণ্য ছোট লোক।
তাই আমাদের বুটের তলায়,
পিষছে বড়লোক।
বাঁধ দিয়ে যায় আটকানো শ্রোত,
বরাক নদীর বুক।
বাঁধ দিয়ে কি আটকানো যায়,
বুকের বারুদটুক????????
- সালাহ্ উদ্দীন বাবু